বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের সাফল্যের গল্প একত্রে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম “জাগো বাঁশখালী”। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই ওয়েবসাইট।
“জাগো বাঁশখালী”-এর প্রতিষ্ঠাতা আবু সিদ্দিক (Abu Siddiquel) জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাঁশখালীর সব খবর, গল্প, ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অর্জনের কথা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। এখানে পাওয়া যাবে স্থানীয় সংবাদ, বিভিন্ন ইভেন্টের আপডেট, সমাজ ও কমিউনিটি উদ্যোগের খবর, স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের সাফল্যের গল্পসহ বিনোদনের নানা আয়োজন।
তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো বাঁশখালীর মানুষকে একত্রিত করা, স্থানীয় গর্বকে বিশ্বদরবারে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে তাদের শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখা।”
উদ্বোধনী দিনে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, “জাগো বাঁশখালী” খুব দ্রুতই বাঁশখালীর মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও প্রিয় অনলাইন ঠিকানায় পরিণত হবে।
সবাইকে “জাগো বাঁশখালী”-এর সাথে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন