জাগো বাঁশখালী

মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্বশুরবাড়ির পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন জামাই | শ্বশুরের অভিযোগ

অভিযোগকারী মেয়ের বাবা।

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের মাইদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রকাশ্যে মাদক বিক্রি ও নেশার বিস্তারের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, তরুণ সমাজ এবং পুরো এলাকার সুনামের ওপর।

স্থানীয়দের দাবি, একসময় শান্তিপূর্ণ ও সুনামধন্য হিসেবে পরিচিত মাইদারপাড়া এখন মাদকের কারণে নানা সমালোচনার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই নিজেদের এলাকার পরিচয় দিতেও সংকোচবোধ করছেন। এমনকি মেয়ের জামাইরাও শ্বশুরবাড়ির এলাকার নাম বলতে লজ্জা পান বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদকাসক্তির ভয়াল ছোবলে তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। অনেক শিক্ষিত যুবকও নেশার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছেন না। স্থানীয়রা জানান, ইন্টারমিডিয়েট পাস করার পরও এক যুবক মাদকে জড়িয়ে পড়ে বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও অনেক তরুণ বিপথে চলে যেতে পারে।

শুধু তরুণ সমাজই নয়, সামাজিকভাবেও চরম ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। অভিযোগ রয়েছে, কোনো পরিবারের মেয়েকে দেখতে পাত্রপক্ষ এলে এলাকার বদনামের কথা শুনে অনেকেই বিয়ে থেকে সরে যাচ্ছেন। ফলে বহু পরিবার মেয়েদের বিয়ে নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এ অবস্থায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিষয় : মাদক

আপনার মতামত লিখুন

জাগো বাঁশখালী

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্বশুরবাড়ির পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন জামাই | শ্বশুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের মাইদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রকাশ্যে মাদক বিক্রি ও নেশার বিস্তারের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, তরুণ সমাজ এবং পুরো এলাকার সুনামের ওপর।

স্থানীয়দের দাবি, একসময় শান্তিপূর্ণ ও সুনামধন্য হিসেবে পরিচিত মাইদারপাড়া এখন মাদকের কারণে নানা সমালোচনার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই নিজেদের এলাকার পরিচয় দিতেও সংকোচবোধ করছেন। এমনকি মেয়ের জামাইরাও শ্বশুরবাড়ির এলাকার নাম বলতে লজ্জা পান বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদকাসক্তির ভয়াল ছোবলে তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। অনেক শিক্ষিত যুবকও নেশার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছেন না। স্থানীয়রা জানান, ইন্টারমিডিয়েট পাস করার পরও এক যুবক মাদকে জড়িয়ে পড়ে বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও অনেক তরুণ বিপথে চলে যেতে পারে।

শুধু তরুণ সমাজই নয়, সামাজিকভাবেও চরম ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। অভিযোগ রয়েছে, কোনো পরিবারের মেয়েকে দেখতে পাত্রপক্ষ এলে এলাকার বদনামের কথা শুনে অনেকেই বিয়ে থেকে সরে যাচ্ছেন। ফলে বহু পরিবার মেয়েদের বিয়ে নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এ অবস্থায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

জাগো বাঁশখালী

প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক (চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন 
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক 
সম্পাদক ও  প্রকাশকঃ মোহাম্মদ সুলতান

কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত