জাগো বাঁশখালী

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পুকুরিয়া চৌমুহনী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালি ও পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পুকুরিয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক, জুলাই যোদ্ধা ফোরকানুল হক, প্রবাসী যুবদল নেতা দেলোয়ার হোসেন ফয়সাল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন জালাল, হেফাজত নেতা মাওলানা আবিদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোহাম্মদ বিন আনোয়ার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মারুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানান তারা।

পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব একটি পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তারা পুকুরিয়া ইউনিয়নসহ বাঁশখালীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

জাগো বাঁশখালী

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা।

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক (চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন 
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক 
সম্পাদক ও  প্রকাশকঃ মোহাম্মদ সুলতান

কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত