দাখিল পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাঁশখালী উপজেলার মাদ্রাসা পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবে এ সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
ফলাফল প্রকাশের পর মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সাফল্যের জন্য তারা নিজেদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানান, চাঁদপুর কাদেরিয়া হোছাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র আলিম মাদরাসার এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার পরিবেশ ও মান ধরে রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশা তাদের।
বাঁশখালী উপজেলায় মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে চাঁদপুর কাদেরিয়া হোছাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র আলিম মাদরাসা আবারও প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন