চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় বাড়ি থেকে পালিয়ে আসা এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলেও, পরবর্তীতে যাচাই-বাছাই করে ঘটনার ভিন্ন চিত্র উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন এক শিশুকে স্থানীয় দোকানদাররা আটক করেন এবং বিষয়টি সামাজিক সংগঠন “জাগো বাঁশখালী”–কে অবহিত করেন। শিশুটির প্রাথমিক বক্তব্যে সে নিজের সম্পর্কে কিছু উদ্বেগজনক তথ্য প্রদান করলে উপস্থিত সবার মধ্যে সহানুভূতি ও উদ্বেগের সৃষ্টি হয়।
তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে “জাগো বাঁশখালী” টিম বিস্তারিত যাচাই-বাছাই শুরু করে। অনুসন্ধানে দেখা যায়, শিশুটি বাড়ি থেকে পালিয়ে এসে ইচ্ছাকৃতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল, যা বাস্তবতার সঙ্গে মিল ছিল না।
পরবর্তীতে প্রকৃত তথ্য উদঘাটন করে শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টরা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, পালিয়ে আসা শিশু-কিশোরদের বক্তব্য শুনেই আবেগপ্রবণ না হয়ে আগে সংশ্লিষ্ট থানা, জনপ্রতিনিধি বা বিশ্বস্ত সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করার জন্য। সচেতনতা ও সতর্কতাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হতে পারে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন