“পরিচ্ছন্ন হোক সৈন্যারটেক, পরিচ্ছন্ন হোক কর্ণফুলী”—এই স্লোগানকে সামনে রেখে কর্ণফুলী উপজেলার সৈন্যারটেক এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’।
সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সৈন্যারটেক এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় রাস্তা, আশপাশের বিভিন্ন স্থান ও জনসাধারণের চলাচলের জায়গা থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উৎসাহ নিয়ে অংশ নেন। স্বেচ্ছাসেবকদের হাতে ঝাড়ু ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। এ সময় সংগঠনের পক্ষ থেকে পরিবেশ দূষণ রোধ, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
মানবতার শেষ আশ্রয়ের এ মহতী উদ্যোগে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন চরপাথারঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন, চরপাথারঘাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোহাম্মদ নুর আলী, ফ্রেশ এন্ড সেইফ-এর মালিক নেজাম স্যার, চরলক্ষ্যা ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির আহমেদ সওদাগর এবং চরলক্ষ্যা ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ।
অতিথিরা সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; বরং এটি প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ এবং সামাজিক দায়িত্ব। শুধু কোনো সংগঠন বা স্বেচ্ছাসেবী দলের উদ্যোগে এলাকা পরিষ্কার রাখলেই হবে না, পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন এলাকা শুধু দেখতে সুন্দরই নয়, এটি মানুষের সুস্থ জীবনযাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিজেদের বাড়িঘর, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা না ফেলার জন্য সবাইকে সচেতন হতে হবে।
‘মানবতার শেষ আশ্রয়’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সৈন্যারটেক এলাকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি ধারাবাহিক সামাজিক উদ্যোগ হিসেবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সৈন্যারটেক থেকে যে পরিচ্ছন্নতার বার্তা শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
তাদের লক্ষ্য—পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, তরুণ ও যুবসমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার সেবা শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাও মানবতার সেবার গুরুত্বপূর্ণ অংশ।”
ভবিষ্যতেও পরিবেশ, মানবিকতা ও সামাজিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মানবতার শেষ আশ্রয়
মানবতার সেবায়, পরিচ্ছন্নতার প্রত্যয়ে।
সভাপতি: মোহাম্মদ আলাউদ্দিন
সাধারণ সম্পাদক: মোহাম্মদ সাদ্দাম হোসেন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন