মরহুম মোহাম্মদ আসিফ উল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী গ্রামের তালুকদার পাড়ার বাসিন্দা মরহুম আহমদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাস করে আসছিলেন।
৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা আল কাসিমিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্ট ও সিআইসিইউ পর্যায়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
স্বজন ও প্রবাসী সহকর্মীদের সূত্রে জানা যায়, মোহাম্মদ আসিফ উল্লাহ ছিলেন পরিবারের দ্বিতীয় ছেলে। প্রবাসজীবনে তিনি কর্মস্থল ও পরিচিতজনদের মাঝে সুনামের সঙ্গে জীবনযাপন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তুলাতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ আসিফ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম মোহাম্মদ আসিফ উল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে মরদেহ পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের সময়সূচি জানানো হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন মরহুম মোহাম্মদ আসিফ উল্লাহকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন