ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী’ (ডুসাব)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তোহা সভাপতি এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ২০২৫ সালের শেখ মুজিবুর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) একাডেমিক ভবনের ৫০৩ নম্বর কক্ষে আয়োজিত ‘আইস ব্রেকিং অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক এক বর্ণাঢ্য প্রীতি সম্মেলন ও মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নানা আয়োজন রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বাঁশখালীর শিক্ষার্থীদের কল্যাণ সাধন, শিক্ষা-সহায়ক কার্যক্রমের বিস্তার এবং পারস্পরিক সহযোগিতা আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
এ সময় ডুসাবের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণী ব্যক্তিত্বদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কর্মকর্তা ফয়সাল আকবর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তা জাকির হোসেন, বিসিএস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা মুবিনুল হক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তামিমা আফরিন।
উপস্থিত প্রবীণ অতিথিরা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাঁশখালীর শিক্ষার্থীদের পাশে থেকে মেধা, মনন ও নেতৃত্ব বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ তোহা ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, “ডুসাবকে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত, কল্যাণমুখী ও আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সুদৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের ভালোবাসাও আত্মিক সহযোগিতা নিয়ে সংগঠনকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন