জাগো বাঁশখালী

বাহারছড়া

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আবু হেনা চৌধুরী।

বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ আবু হেনা চৌধুরী।গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানা যায়।জনাব মোহাম্মদ আবু হেনা চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি তিনি একজন সজ্জন, বিনয়ী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।তাঁর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ার খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাঁর দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।নবগঠিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তৌহিদুর রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন তৌহিদ বিন মোস্তফা এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুখ।সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আবু হেনা চৌধুরী।