চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তরুণ নেতৃত্ব ও সমাজকর্মী মোঃ মারুফ।সোমবার (৮ সেপ্টেম্বর) এক ঘোষণার মাধ্যমে তিনি কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি সুন্দর ও আধুনিক কালীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মোঃ মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে ভূমিকা রাখার মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোঃ মারুফ বলেন, “কালীপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। একটি সুন্দর, সুশৃঙ্খল, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে তরুণদের শক্তিকে কাজে লাগাতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।মোঃ মারুফের প্রার্থিতার ঘোষণাকে ঘিরে স্থানীয় তরুণ ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫নং কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে তরুণ সমাজকর্মী মোঃ মারুফের আনুষ্ঠানিক ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।জাগো বাঁশখালী | স্থানীয় মানুষের কথা, এলাকার খবর