প্রতিযোগিতার ২০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করে মাদ্রাসার গর্বিত শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ নূর উদ্দীন। এছাড়া ১০ পারা গ্রুপে ৫ম স্থান অর্জন করেছে হাফেজ ওবাইদুল্লাহ এবং ৫ পারা গ্রুপে ৫ম স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ সোহাইব।তিন শিক্ষার্থীর এই সাফল্যে পূর্ব চাম্বল মারকাজুল উলূম মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গৌরবের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা এ অর্জনের জন্য বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে বিশেষ অবদান রাখায় মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান মোহাম্মদ তারেক এবং পরিচালক মাওলানা মুফতি জসিম উদ্দিন-এর প্রতিও জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।সংশ্লিষ্টরা মনে করছেন, কোরআন হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও পূর্ব চাম্বল মারকাজুল উলূম মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা ও কোরআন চর্চায় আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।পূর্ব চাম্বল মারকাজুল উলূম মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।#আলহামদুলিল্লাহ #হিফজুল_কোরআন_প্রতিযোগিতা #মারকাজুল_উলূম_মাদ্রাসা #পূর্ব_চাম্বল #বাঁশখালী #কোরআনের_আলো