প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হালিশহর থানা।া
নিজস্ব প্রতিবেদক:, মোরশেদুল আলম ||
পবিত্র কুরআনের আলোয় আলোকিত এক অনন্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আমেনা সুলতান শামসুন নুর মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আবরার মাহমুদ।বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এর হালিশহর থানা বাছাইপর্বে সর্বোচ্চ নম্বর অর্জন করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এই কৃতী শিক্ষার্থী।তার এই অসাধারণ অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআন হিফজের প্রতি গভীর মনোযোগ, নিয়মিত অনুশীলন, কঠোর অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানের ফল হিসেবে এই সাফল্যকে দেখছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।শিক্ষার্থী মোহাম্মদ আবরার মাহমুদের এই গৌরবময় অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার শিক্ষক হাফেজ মোহাম্মদ আবরারুল হক শাকিল।তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! আমার অত্যন্ত প্রিয় ছাত্র মোহাম্মদ আবরার মাহমুদ ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার হালিশহর থানা বাছাইপর্বে সর্বোচ্চ নম্বর অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে আমাদের সম্মানিত পরিচালকের আন্তরিক দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষকের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই মাদ্রাসা আমাদের সবার, তাই এই সাফল্যও আমাদের সবার।”শিক্ষক আবরারুল হক শাকিল তাঁর প্রিয় ছাত্রের আগামী দিনের সাফল্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মোহাম্মদ আবরার মাহমুদ জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রতিষ্ঠান ও পরিবারের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে।চট্টগ্রাম নগরীর হালিশহর এ-ব্লক, ফইল্যাতলী বাজারের কলেজ রোড সংলগ্ন এলাকায় অবস্থিত আমেনা সুলতান শামসুন নুর মাদ্রাসা পবিত্র কুরআনের শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।মোহাম্মদ আবরার মাহমুদের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার পরিবার, শিক্ষক ও মাদ্রাসার জন্যও এক আনন্দঘন মুহূর্ত।সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, ভবিষ্যতে এই মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়েও কৃতিত্ব অর্জন করে পবিত্র কুরআনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মহান আল্লাহ যেন মোহাম্মদ আবরার মাহমুদকে জেলা পর্যায়সহ প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতেও সফলতা দান করেন এবং তাকে একজন আদর্শ হাফেজে কুরআন হিসেবে কবুল করেন—এমনটাই সবার প্রত্যাশা। আমিন।
প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ( চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ সুলতান
নির্বাহী সম্পাদকঃ এম. আরফাত সুমন
কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত